শিরোনাম ::
স্বাধীনতা পুরস্কারের বিতরণ তারিখ পরিবর্তন করা হলো
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠান অনিবার্য কারণে আগামী ৯ এপ্রিলের পরিবর্তে ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তারিখের জন্য আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের জন্য পাঠানো আমন্ত্রণপত্রই পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে প্রযোজ্য হবে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া (মরণোত্তর), সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতসহ মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা মন্ত্রিসভা বৈঠকে ৫ মার্চ নির্ধারিত হয়।
ট্যাগস :



























