শিরোনাম ::
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২১২৪ বার পড়া হয়েছে
দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) ও প্রোভিসি নিয়োগের ক্ষেত্রেও দলীয় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তার ভাষ্য, “সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে। দল করা দোষের কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়—সেটা দুর্ভাগ্যজনক।”
তিনি বক্তব্য দেওয়ার সময় নির্ধারিত সময় শেষ হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তার মাইক বন্ধ করে দেন।
উল্লেখ্য, দলীয় মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
ট্যাগস :




























