ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে কৃষক কার্ড চালু হবে: কৃষি ও মৎস্য মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

প্রাণিসম্পদমন্ত্রী। ফাইল ছবি

চাঁদপুরে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষি খাতকে আরও মজবুত করা জরুরি। তিনি বলেন, বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে—কৃষি খাত উন্নত হলেই সামগ্রিক অর্থনীতি টেকসইভাবে এগিয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন এলাকায় তিন নদীর মোহনায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সপ্তাহব্যাপী (৭–১৩ এপ্রিল) ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কৃষি খাত শক্তিশালী না হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি দীর্ঘমেয়াদে সম্ভব নয়। নির্বাচনের পরপরই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আসন্ন পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

তিনি জানান, নির্বাচনের আগে কৃষকদের ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। যাদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ ছিল, সেগুলো মওকুফ করা হয়েছে। অনেকেই এগুলোকে নির্বাচনী প্রতিশ্রুতি ভেবেছিলেন, তবে সরকার তা বাস্তবে রূপ দিয়েছে বলে তিনি দাবি করেন।

এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী।” এই প্রতিপাদ্য সামনে রেখে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্ট গার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্ল্যা সেলিমসহ অন্যান্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পহেলা বৈশাখে কৃষক কার্ড চালু হবে: কৃষি ও মৎস্য মন্ত্রী

আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬