শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় ইরানের মূল ১০ প্রস্তাব
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের দেশ ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরান ১০ দফার প্রস্তাব নিয়ে এসেছে। এই আলোচনা আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১০ দফার মূল দিকগুলো হলো—
- ইরান তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রিত যাতায়াত নিশ্চিত করতে চায়।
- একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল তৈরি করতে হবে, যা হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য নিশ্চিত করবে।
- মধ্যপ্রাচ্যের সব মার্কিন সেনা ঘাঁটি ও মোতায়েন কেন্দ্র থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে।
- ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস ও হুতিদের ওপর হামলা বন্ধ করতে হবে।
- ইরানের ওপর থাকা প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।
- জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নেতিবাচক প্রস্তাবনা প্রত্যাহার করতে হবে।
- বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ফিরিয়ে আনা হবে।
- গত বছরের সামরিক ও অর্থনৈতিক ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে।
- ইসলামাবাদে সমঝোতা হওয়া প্রতিটি বিষয়কে জাতিসংঘের বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাস করতে হবে।
তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি দুই সপ্তাহের জন্য কার্যকর হবে। পাকিস্তান মধ্যস্থতার মাধ্যমে এই বিরতি নিশ্চিত করেছে। এর ফলে হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত করা সম্ভব হবে।
ট্যাগস :



























