ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে তিনজন আহত হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বুধবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন। সংঘর্ষটি মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শান্তিনগর ক্যানেলড় বালুর মাঠ এলাকায় ঘটে।

আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানার তাঁতীদলের সভাপতি মো. তাইজুল ইসলাম, মো. জামান (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩৬)। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দীন শেখ ও তাঁতীদল নেতা তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে তর্ক হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। তাইজুল ইসলামকে চায়ের কেটলি দিয়ে আঘাত করা হয়, গুরুতর আহত হয়ে তার মাথায় ১৮টি সেলাই পড়েছে এবং হাতও পুড়ে গেছে। অন্য দুইজন গরম পানি পড়ে আহত হন।

তাইজুল ইসলাম অভিযোগ করেছেন, তার ছোট কারখানার ব্যবসা ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছিল। অন্যদিকে, শামসুদ্দীন শেখ দাবি করেছেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং তাঁর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

পুলিশ জানায়, সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত

আপডেট সময় : ০৩:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬