ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি প্রদান সংক্রান্ত বিল পাস করা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২০৭৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি-সংক্রান্ত একটি অধ্যাদেশ বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে এটি সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদন পায়।

‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক এ আইনের মাধ্যমে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং চলমান আইনি কার্যক্রম প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে।

আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব অভিযোগ বাতিল করা হবে। পাশাপাশি, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ আইনগতভাবে নিষিদ্ধ বলে গণ্য হবে।

একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী) অধ্যাদেশ বিল-২০২৬’ও পাস হয়েছে। এর ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তি শক্তিশালী হয়েছে।

সংশোধিত আইনে ব্যক্তি বা সত্তার পাশাপাশি কোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা সরকারকে প্রদান করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি প্রদান সংক্রান্ত বিল পাস করা হয়েছে

আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬