শিরোনাম ::
‘বাপের দোয়ায় ক্রিকেট বোর্ড গড়া হয়েছে’—সংসদে হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে কটাক্ষ করে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তাতে এটি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; বরং এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।”
এদিকে, এ মন্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরকারি প্রভাব খাটিয়েছেন। তিনি আরও বলেন, হাইকোর্টে করা একটি রিট ঝুলে থাকা অবস্থায় একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটি ভোট সম্পন্ন করা হয়েছে।
ট্যাগস :


























