ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কর্ম হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

কর্ম হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শাহ আলমের মরদেহ কুমিল্লায় নেওয়া ও দাফনের খরচ সরকার বহন করবে এবং তার পরিবারের পাশে থাকবে। ভবিষ্যতে তাদের কোনো সমস্যা হলে সেটিও দেখা হবে।

তিনি বলেন, বাংলাদেশ চায় চলমান যুদ্ধ দ্রুত বন্ধ হোক এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিশ্বে সৃষ্ট সংকটের সমাধান হোক।

কিরগিস্তানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।

শামা ওবায়েদ আরও বলেন, যুদ্ধের কারণে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতাসহ অন্যান্য সমস্যার সমাধানেও কাজ করা হচ্ছে। যারা কর্মস্থলে ফিরতে চান, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রত্যাগত শ্রমিকদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি সরকারের অগ্রাধিকার। দেশে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনের পাশাপাশি বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় গত ১ এপ্রিল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাতে কুমিল্লার বাসিন্দা শাহ আলম নিহত হন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে। একজনকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে এবং অন্যজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কর্ম হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬