আত্মগোপনে থাকা লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য সফুরা গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১০৬ বার পড়া হয়েছে
লালমনিরহাট-৩ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এছাড়া, রাজনৈতিক পরিবর্তনের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত এই সাবেক এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ।




























