ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গণপরিবহনে ভাড়া সংক্রান্ত যাত্রীদের বিভ্রান্তি দূর করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

গণপরিবহনে ভাড়া সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা নির্ধারণ করা হবে এবং তা যানবাহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ উদ্যোগের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে যাত্রীরা বাসের ভেতরেই নির্ধারিত ভাড়া সহজে দেখতে পারবেন, যা অতিরিক্ত ভাড়া আদায় কমাতে সহায়তা করবে।

তিনি আরও জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনায় যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে।

একই আইনের আওতায় সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনের ভাড়ার হার নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিআরটিএ তাদের ওয়েবসাইটে ভাড়ার তালিকা প্রকাশ করে এবং তা গণপরিবহনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেয়।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা চালু রয়েছে। খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের সামনে তুলে ধরা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণপরিবহনে ভাড়া সংক্রান্ত যাত্রীদের বিভ্রান্তি দূর করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার

আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬