চট্টগ্রামে ডেকে এনে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১২:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থানকালে রাতে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে হত্যা করা হয়। কিছুদিন আগে এলাকার কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানিয়েছেন স্বজনরা; তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।






















