শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েলবাহী দুটি জাহাজ অবস্থান করছে
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১০৫ বার পড়া হয়েছে
মালয়েশিয়া থেকে আমদানি করা ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল ও ২৬ হাজার মেট্রিক টন অকটেনবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাতে জাহাজ দুটি বহির্নোঙরে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম।
তিনি জানান, ‘সেন্ট্রাল স্টার’ নামের জাহাজে করে ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ন কুইন্স’ নামের অপর জাহাজে করে অকটেন আনা হয়েছে। উভয় জাহাজই মালয়েশিয়া থেকে এসেছে। যদিও গতকালই তারা বন্দরের জলসীমায় প্রবেশ করেছিল, তবে আজ ভোরে বহির্নোঙরে নোঙর করে।
জ্বালানি তেল খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে, চলতি মাসের ১৫ এপ্রিলের মধ্যে আরও পাঁচটি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান বন্দরের সচিব।
ট্যাগস :






















