ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিলের দায় নিতে অস্বীকৃতি, সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২১০৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সংসদের অধিবেশনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) একাধিক বিল পাসকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতাদের আপত্তি ও উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, এসব বিল গণবিরোধী।

বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে বিলগুলো পাস করা হয়েছে এবং এর দায় তারা নেবেন না। এর প্রতিবাদে তিনি তার নেতৃত্বে বিরোধী জোটের সংসদ সদস্যদের নিয়ে ওয়াকআউট করেন।

ওয়াকআউটের সময় ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে কিছু বলতে গিয়ে থেমে যান এবং প্রশ্ন করেন, তারা ফিরে আসবেন কি না। তবে লাইভ সম্প্রচারে দেখা যায়, বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন এবং আর ফিরে আসেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণবিরোধী বিলের দায় নিতে অস্বীকৃতি, সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের

আপডেট সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬