ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ইরান আলোচনার টেবিলে না ফিরলেও, ‘কিছু যায় আসে না’: ট্রাম্প

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইরানকে ঘিরে তার হুমকি অব্যাহত রেখেছেন।

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ২১০৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) রাতে ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি জানান, ইরানের আলোচনার টেবিলে ফেরা বা না ফেরা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।

ফ্লোরিডা থেকে ফেরার পর ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, ‘ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না (আই ডোন্ট কেয়ার)। ওরা যদি আলোচনায় না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’
 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। ইরান থেকে উদ্ধার হওয়া দুই মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত।’
চলতি মাসের শুরুর দিকে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। ওই ঘটনায় দুই মার্কিন ক্রু সদস্য নিখোঁজ হন। তাদের মধ্যে একজন ছিলেন পাইলট, যাকে বিমান থেকে ইজেক্ট করার কিছুক্ষণ পরেই উদ্ধার করা হয়। এছাড়া একজন অস্ত্র-ব্যবস্থা কর্মকর্তা, যাকে প্রায় দুই দিন পর পাহাড়ে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। ওই ঘটনায় দুজনই আহত হন।
 
এসময় ট্রাম্প দাবি করেন ইরান এখও পারমাণবিক অস্ত্র বানাতে চায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র চায় এবং ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তারা এই অভিপ্রায় ব্যক্ত করেছে।
 
তিনি বলেনন, ‘তারা এখনও এটা (পারমাণবিক বোমা) চায় এবং গতরাতে তারা তা স্পষ্ট করে দিয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না।
ট্রাম্প এর আগে বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে কারণ তেহরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক’।
 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর ‘খুব কাছাকাছি’ ছিল, কিন্তু ইরানকে কঠোর শর্ত, বারবার নিয়ম বদল এবং অবরোধের মুখে পড়তে হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আন্তর্জাতিক

ইরান আলোচনার টেবিলে না ফিরলেও, ‘কিছু যায় আসে না’: ট্রাম্প

আপডেট সময় : ০৯:৪৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬