ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আগ্রহী থাইল্যান্ডের বিএনএইচ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যখাতে অংশীদারিত্ব জোরদারের আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের খ্যাতনামা হাসপাতাল BNH Hospital, ব্যাংকক। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) মডেলের আওতায় দেশে আধুনিক চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ লক্ষ্যে হাসপাতালটির সহকারী পরিচালক মি. অ্যাপিচাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গত ১৯ এপ্রিল সকালে ঢাকার একটি হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক প্রটোকল অফিসার ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন স্পাইন বিশেষজ্ঞ ডা. অর্থিত হংভেনিট, ওভারসিজ মার্কেটিং ম্যানেজার মিস জারিন্যা জিউজিন্দা এবং এশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ মিস নুগুয়েন থি হুয়াং গিয়াং।

সাক্ষাৎকালে ড. ফরিদুল ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যখাতে জনগণের কল্যাণে সহায়ক যেকোনো উদ্যোগ সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে প্রতিনিধি দলের প্রধান অ্যাপিচাই জানান, দীর্ঘদিন ধরে BNH Hospital বিপুল সংখ্যক বাংলাদেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। তাদের অভিজ্ঞতায় দেখা গেছে, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীরা এখনো বিদেশমুখী, বিশেষ করে থাইল্যান্ডের ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, এই সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের রোগীদের চাহিদা, প্রত্যাশা এবং স্বাস্থ্যখাতের বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই ভবিষ্যতে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশ

বাংলাদেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আগ্রহী থাইল্যান্ডের বিএনএইচ

আপডেট সময় : ০৭:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬