ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য: মনিটরিংয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন — মোস্তানছিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

মোস্তানছিরুল হক চৌধুরী

গণপরিবহনে ভাড়া বৃদ্ধি সরকারের সিদ্ধান্ত হলেও এর কার্যকর বাস্তবায়ন ও মনিটরিং নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ছাত্র ঐক্য-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী।

তিনি বলেন, সরকার সম্প্রতি প্রতি কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। মাঠপর্যায়ে দেখা যাচ্ছে, পরিবহন মালিক ও শ্রমিকরা এই সিদ্ধান্ত উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ৭ গুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে।

গতকাল বিকেলে সরেজমিনে ভাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি নিজেও এ অনিয়মের শিকার হন। সাইনবোর্ড থেকে শাহবাগ রুটে (প্রায় ১২ কিলোমিটার) সরকারি নির্ধারিত ভাড়া ৩০ টাকা হওয়ার কথা থাকলেও যাত্রীদের কাছ থেকে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বিশেষ করে ‘রজনীগন্ধা পরিবহন’-এ যাতায়াতকালে তিনি এই চিত্র প্রত্যক্ষ করেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“সরকার যদি ভাড়া নির্ধারণ করে, তাহলে সেটি বাস্তবায়ন ও তদারকির দায়িত্বও সরকারেরই। শুধুমাত্র ঘোষণা দিয়ে দায় শেষ করা যায় না। এই অনিয়ম রোধে কার্যকর মনিটরিং কোথায়?”

তিনি আরও বলেন, গণপরিবহন খাতে চলমান বিশৃঙ্খলা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে অতিরিক্ত ভাড়ার চাপ যুক্ত হয়ে জনজীবনে বাড়তি ভোগান্তি সৃষ্টি করছে।

মোস্তানছিরুল হক চৌধুরী সতর্ক করে বলেন, কিছু অসাধু পরিবহন মালিক ও শ্রমিকের ইচ্ছামতো ভাড়া আদায় আইন ও শৃঙ্খলার প্রতি সরাসরি অবজ্ঞা। এভাবে চলতে থাকলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি অবিলম্বে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদার, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধি এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য: মনিটরিংয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন — মোস্তানছিরুল হক চৌধুরী

আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬