শিরোনাম ::
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন
মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ
- আপডেট সময় : ১০:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ২০৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। বর্তমান প্রশাসনের অধীনে অনলাইন নামজারি, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে ময়মনসিংহ সদরে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে ভূমি অফিসে সেবা কার্যক্রম আগের যেকোনো সময়ের তুলনায় আরও স্বচ্ছ ও গতিশীল হয়েছে।
সেবাগ্রহীতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে। দালালচক্রের দৌরাত্ম্য কমাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষকে নিজ উদ্যোগে নির্ধারিত প্রক্রিয়ায় সেবা গ্রহণে উৎসাহিত করা হয়েছে।
ট্যাগস :






















