শিরোনাম ::
ফেনী লালপুল হাইওয়ে থেকে সাড়ে ১৭ হাজার ইয়াবা সহ এক পিকআপ ড্রাইভার গ্রেফতার
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ফেনী ক্যাম্প এর একটি আভিজাতিক দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কেফেনী লালপুলে তল্লাশি চালিয়ে ১২ মে একটি পিকআপ থেকে ১৭৪১৫ পিচ ইয়াবা উদ্ধার করে এবং পিকআপ ড্রাইভার নুরুজ্জামান রাসেল (২৮), পিতাঃ মোঃ মাসুদুর হাসান, সাং-সতঘড়ি (পুরাতন পাড়া), থানাঃ চুয়াডাঙ্গা সদর, জেলাঃ চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করে।
- র্যাব-৭ ফেনী ক্যাম্পের আভিজাতিক দল জানায় গ্রেফতার কৃত ড্রাইভার নুরুজ্জামান রাসেল স্বীকার করে যে, আটককৃত ১৭৪১৫ পিচ ইয়াবা সে চট্টগ্রাম থেকে কুমিল্লা নিয়ে যাচ্ছে।
যার আনুমানিক মূল্য ৫৩ লক্ষ টাকা।
র্যাব আরও জানায় মাদক দ্রব্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :






















