ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ডিবি উত্তরের অভিযানে মাদক ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৯

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৪:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২০৭৫ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন ছিনতাইকারী দলের সদস্য রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে ২০ মে বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সাভারের বেদেপল্লী এলাকা থেকে আবুল কাশেম সূর্জা নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে রাজাশন এলাকা থেকে ইব্রাহিম গাজীকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়।

এছাড়া আশুলিয়ার পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়া ও নূর জাহানকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একইদিন রাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে ১০০ পুড়িয়া হেরোইনসহ আটক করে ডিবি পুলিশ।

অন্যদিকে সাভারের মজিদপুর এলাকা থেকে সুজন হোসেন নামের এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া আমিন হেমায়েতপুর এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে কোরবান আলী, মেহেদী হাসান মিলন ও কামরুজ্জামান হিরাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইব্রাহিম গাজী ও নূর জাহানের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে। এছাড়া সুজন হোসেনের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “মাদক ও ছিনতাই প্রতিরোধে ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ডিবি উত্তরের অভিযানে মাদক ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৯

আপডেট সময় : ০৪:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬