ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতার মাকে দেখতে হাসপাতালে এমপি সালাউদ্দিন বাবু

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০১:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ২১৩১ বার পড়া হয়েছে

সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুমের মাতা মালেকা করিম গুরুতর অসুস্থ হয়ে সাভার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মালেকা করিমের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল পরিদর্শনকালে এমপি বাবুর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দোয়া কামনা করেন।

এ সময় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,

“মানুষ মানুষের জন্য। রাজনৈতিক সহকর্মীদের যেকোনো দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি মালেকা করিমের দ্রুত সুস্থতা কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা ও সাহস রাখার আহ্বান জানাচ্ছি।”

স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“আমার মায়ের অসুস্থতার খবর শুনে মাননীয় এমপি মহোদয়সহ দলীয় নেতাকর্মীরা হাসপাতালে এসে খোঁজখবর নিয়েছেন। তাদের এই মানবিক উপস্থিতি আমাদের পরিবারকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।”

হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা মালেকা করিমের রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতার মাকে দেখতে হাসপাতালে এমপি সালাউদ্দিন বাবু

আপডেট সময় : ০১:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬