ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে ডিবি উত্তরের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি ও ২ ছিনতাইকারী গ্রেফতার

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ২১০৬ বার পড়া হয়েছে

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টা ৫ মিনিটে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাভার মডেল থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালায়। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী রোকসানা আক্তার ওরফে রুকশা (৩৫) এবং মোঃ সাকিব (২২) কে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

গ্রেফতার রোকসানা আক্তার ওরফে রুকশার বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একই রাতে রাত ১১টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে ডিবির আরেকটি দল সাভারের তেতুঁলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য মোঃ মিলন হোসেন (৪৫) ও মোঃ মনির হোসেন (৩৭) কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলা এবং মনির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে।

ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ডিবি উত্তরের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি ও ২ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬