ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ২১৫৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সাভার পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। ঈদের আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা সকলের জীবনে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এক শুভেচ্ছা বার্তায় তাজ খান নাঈম বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই ঈদে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে, সেটাই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষা করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানান তিনি।

পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের এই শুভেচ্ছা বার্তাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন তাজ খান নাঈম। ঈদকে কেন্দ্র করেও তিনি সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম

আপডেট সময় : ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬