সারাদেশ
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউনুস খান
- আপডেট সময় : ১১:৫৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ২১২৫ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা ইউনুস খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।”
ইউনুস খান বলেন, “সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সবসময় জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা ইউনুস খান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ঈদ উপলক্ষে তার শুভেচ্ছা বার্তা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।






















