ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভূমিধস জয়

দক্ষিণ কোরিয়ায় বুধবার (৩ জুন) অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোট গণনায় বড় সাফল্য পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। দেশের ১৬টি মহানগর ও প্রাদেশিক প্রধান (গভর্নর ও মেয়র) পদের মধ্যে ১২টিতেই দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ২১১৪ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স

রাতভর চলা ভোট গণনায় ডেমোক্রেটিক পার্টি গিয়ংগি, ইনচন, চুংচং, হোনাম ও জেজু অঞ্চলে জয় নিশ্চিত করে। এছাড়া এক্সিট পোল অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াই হওয়া বুসান, গ্যাংওন ও জেওনবুকেও শেষ পর্যন্ত দলটির প্রার্থীরা বিজয়ী হন।

অন্যদিকে প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি দেগু, গিয়ংবুক, গিয়ংনাম এবং সিউলে জয় পেয়েছে। বিশেষ করে দেগু মেয়র নির্বাচনে জয় তাদের জন্য স্বস্তির কারণ হয়েছে।
 
সবচেয়ে বেশি আলোচনায় ছিল সিউল মেয়র নির্বাচন। ভোট গণনা পুরোপুরি শেষ হওয়ার আগেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জং ওন-ও বিজয়ী প্রার্থী ও সে-হুনকে অভিনন্দন জানিয়ে কার্যত নিজের পরাজয় স্বীকার করেন।
শুধু মহানগর ও প্রাদেশিক প্রধান পদেই নয়, দেশের ২২৭টি স্থানীয় প্রশাসনিক প্রধানের নির্বাচনেও ডেমোক্রেটিক পার্টি এগিয়ে রয়েছে। অর্ধেকেরও বেশি এলাকায় তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন অথবা জয়ের পথে রয়েছেন।
 
বিপরীতে, পিপল পাওয়ার পার্টি ইয়ংনাম অঞ্চল ও চুংনামসহ প্রায় ৯০টি এলাকায় বিজয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এদিকে চো গুকের নেতৃত্বাধীন রিবিল্ডিং কোরিয়া পার্টি কেবল গওয়াংজু ও জেওনাম অঞ্চলে দু’জন প্রার্থীকে বিজয়ী করতে সক্ষম হয়েছে।
 
বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট লি জে-মিয়ং সরকারের প্রতি জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে এবং আগামী জাতীয় রাজনীতিতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভূমিধস জয়

আপডেট সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬