ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

ত্যাগী নেতাদের মূল্যায়নে সাভার পৌর ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে আরমান-হিমেল-নাঈম

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ২১১৭ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সন্তোষের সৃষ্টি হয়েছে।

গত ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই এ কমিটি গঠন করা হয়েছে। ফলে মাঠপর্যায়ের কর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

নেতাকর্মীরা আরও বলেন, নতুন নেতৃত্বের সমন্বয়ে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। শিক্ষা, গণতন্ত্র ও ছাত্র-অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, নেতৃত্বের বিচক্ষণতা ও সাংগঠনিক মূল্যায়নের মাধ্যমে গঠিত এই কমিটি সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে কার্যকর নেতৃত্ব প্রদান করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই কমিটি সাভার পৌর ছাত্রদলের হারানো গতি ফিরিয়ে আনতে এবং সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ত্যাগী নেতাদের মূল্যায়নে সাভার পৌর ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে আরমান-হিমেল-নাঈম

আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬