ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি শামীম কক্সবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ২১৩০ বার পড়া হয়েছে

সাভারে টেলিভিশন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমসহ তিনজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুরে কক্সবাজার সদর থানা এলাকার একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কদম আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে সাভারে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শামীম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে এবং তার দুই সহযোগীকে আটক করা হয়।

এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শামীমের সঙ্গে সখ্যতা ও নিয়মিত যোগাযোগ থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হামলার মামলার প্রধান আসামিকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পারার দায়ে সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাভারের রাধা সোনার আমতলা এলাকায় যান এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তিন সংবাদকর্মীকে মারধর করে জিম্মি অবস্থায় স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন চালায়। একই সঙ্গে দেশ টেলিভিশনের ব্যবহৃত গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে হামলাকারীদের বিরুদ্ধে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীমসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ভুক্তভোগী সাংবাদিকরা সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়। সর্বশেষ বুধবার কক্সবাজার থেকে মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি শামীম কক্সবাজার থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬