ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কিশোরীকে ধর্ষণের দায়ে সিলেটে ২ জনের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ২০৭১ বার পড়া হয়েছে

বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর পুত্র জয়নাল (২৫) ও কান্দিরগাও এলাকার মোঃ মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকালে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল চতুর্দশ বছর বয়সী ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন। তারা সেখানে তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।
 
ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী তার মোবাইল ফোন ব্যবহার করে নিজের মায়ের কাছে ঘটনা জানান। মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং পরদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই কিশোরী চারদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 
এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ে অপরাধ ও ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই প্রতিফলন এটি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কিশোরীকে ধর্ষণের দায়ে সিলেটে ২ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১২:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬