ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

“জনগণের দোয়া ও সহযোগিতা চাইলেন সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মিনি আক্তার : আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ার প্রত্যয়”

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মিনি আক্তার সাভার পৌরসভার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ-তিতিক্ষা, ব্যক্তিগত সংগ্রাম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

সাক্ষাৎকারে মিনি আক্তার বলেন, গত ৩০ বছর ধরে সাভার-আশুলিয়ার মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়ে তাদের সেবা করার চেষ্টা করে আসছেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হন এবং মানুষের কল্যাণে কাজ করাকেই নিজের জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেন।

তিনি বলেন, “সাভারের মানুষ আমাকে ভালোবেসে পরপর তিনবার ইয়ারপুর ইউনিয়নের সদস্য (মেম্বার) নির্বাচিত করেছেন। পরে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে দুইবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সৌভাগ্য হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করার সুযোগও পেয়েছি। এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।”

বিগত সরকারের সময় নানা রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলার কারণে তাকে এবং তার পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তার বিরুদ্ধে ২১টি মিথ্যা মামলা দায়ের করা হয়, তিনবার কারাবরণ করতে হয়েছে এবং ২৬ দিনের রিমান্ডে থাকতে হয়েছে। এমনকি তাকে গুম করে রাখার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

মিনি আক্তার বলেন, “জীবনের প্রতিটি কঠিন সময়ে আমি ভেঙে পড়িনি। জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতেই সব প্রতিকূলতা মোকাবেলা করেছি। মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই আজও রাজনীতি করছি।”

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে মানুষের সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা, সম্মান এবং হয়রানিমুক্ত নাগরিক সেবা। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব সাভার পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চান।

সাক্ষাৎকারে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান-এর নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তাদের দিকনির্দেশনায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে সাভার পৌরবাসীর উদ্দেশে মিনি আক্তার বলেন, “সুখে-দুঃখে, আন্দোলন-সংগ্রামে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবার কাছে দোয়া চাই, যাতে জনগণের সেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত রাখতে পারি।”

তার এই বক্তব্যকে ঘিরে সাভারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তার এই বার্তা জনগণের কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

“জনগণের দোয়া ও সহযোগিতা চাইলেন সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মিনি আক্তার : আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ার প্রত্যয়”

আপডেট সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬