ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রশ্ন হেমা মালিনীর

এসব প্রতিবাদ করে কী হবে?

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২১২৩ বার পড়া হয়েছে

এসব প্রতিবাদ করে কী হবে?’ এমনই প্রশ্ন ছুড়ে দিয়ে বিতর্ক উসকে দিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য হেমা মালিনী। ভারতের জাতীয় প্রবেশিকা পরীক্ষা নিট -এর প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি নিয়ে উত্তাল দেশটির রাজনীতি ও রাজপথ। শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া পড়ুয়া ও আন্দোলনকারীদের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন তিনি।

সোমবার (২১ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাদল অধিবেশনের প্রথম দিনেই ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের আহ্বানে হাজার হাজার শিক্ষার্থী পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা শুরু করেন।

দীর্ঘ এক মাস ধরে যন্তর মন্তরে আন্দোলন চালানো এই সংগঠনটির মূল দাবি প্রশ্নফাঁসের সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনে একাত্মতা জানিয়ে টানা ২১ দিন অনশনে থাকা পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে সম্প্রতি বলপূর্বক হাসপাতালে পাঠায় পুলিশ।

ককরোচ পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

সোমবার সকালে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগোতে থাকলে শ্রমশক্তি ভবনের কাছে তাদের পথরোধ করে দিল্লি পুলিশ। শুরু হয় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। ছত্রভঙ্গ করার চেষ্টার পরও শিক্ষার্থীরা সামনে এগোনোর চেষ্টা করলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই বিক্ষোভের কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে বলে দাবি করেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত।

ঘটনায় বিরক্তি প্রকাশ করে আরেক বিজেপি সাংসদ হেমা মালিনী রাজপথের এই প্রতিবাদকে অপ্রয়োজনীয় বলে আখ্যা দেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সংসদের কাজের ব্যাঘাত ঘটিয়ে আপনারা কী অর্জন করতে চাইছেন? বিক্ষোভের পরিবর্তে সুষ্ঠু ভাবে আলোচনা করুন। এসব প্রতিবাদ করে কী হবে?’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি প্রসঙ্গে সরকারকে সমর্থন জানিয়ে হেমা আরও বলেন, ‘মোদি সরকার সবসময় দেশের শিক্ষা ব্যবস্থার পাশে রয়েছে। অনেক ভাল কাজ হয়েছে। এখন ছাত্রদের এ সব নিয়ে যাঁরা কাজে লাগাচ্ছেন তারা যে কী পাচ্ছেন কে জানে?’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রশ্ন হেমা মালিনীর

এসব প্রতিবাদ করে কী হবে?

আপডেট সময় : ১০:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬