ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গাইবান্ধায়

দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়াম শেখ গাইবান্ধা জেলা
  • আপডেট সময় : ০১:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২১৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।

‎রবিবার ২ আগস্ট বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তি হলেন বরগুনা জেলার বেতাগী থানার বুড়া মজুমদার (গানাবাড়ী) এলাকার মৃত হাছেন আলীর ছেলে মো. ফরিদ হোসেন ৪৫।

‎এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি দল খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দাড়িয়াপুর-গাইবান্ধা সড়কে একটি নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা ফরিদ হোসেনের কোলের ওপর রাখা একটি নেভি-নীল রঙের ট্রাভেল ব্যাগ থেকে সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো ১ দশমিক ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

‎পরে অধিদপ্তরের ডিজিটাল ওজন যন্ত্রে গাঁজার ওজন নিশ্চিত করে তা জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য ৫ গ্রাম গাঁজার নমুনা সংরক্ষণ করা হয়।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফরিদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাইবান্ধায়

দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬