ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারের গেন্ডায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সংবর্ধনা

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ২০৭০ বার পড়া হয়েছে

সাভারের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় সাভারের গেন্ডাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 শনিবার বিকেলে গেন্ডা এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়।

মো: ইয়াকুব হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক দীপক কুমার রায়, অধ্যাপক মো: জহিরুল ইসলাম ধীমান, অধ্যাপক মোঃ বদরুল আলম, সিনিয়র সাংবাদিক রেজাউর রহমান সোহাগ, কে এম ফরিদ বাবলু, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফালান মিয়া, সেক্রেটারি মোহাম্মাদ আলী মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম, ব্যবসায়ী কাজী আঃ হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাভারের সন্তান ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পুরো সাভারবাসীর জন্য গর্বের বিষয়। তার মেধা, যোগ্যতা, পেশাগত দক্ষতা ও অর্জনের স্বীকৃতি হিসেবে এ নিয়োগকে দেখছেন তারা। নতুন দায়িত্বে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সংবর্ধনার জবাবে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে পাওয়া এই ভালোবাসা ও সম্মান তার জন্য অত্যন্ত আনন্দের। এই ভালোবাসা তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, মানুষের দোয়া ও ভালোবাসা তার পথচলার বড় অনুপ্রেরণা। নতুন দায়িত্বে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান সম্প্রতি বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের প্রজ্ঞাপনে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।

সংবর্ধনা শেষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ও গেন্ডাবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের গেন্ডায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬