ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২০৭১ বার পড়া হয়েছে

২৪ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট ইতোমধ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। জন্মাষ্টমীসহ সকল ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আমিনুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজা সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬