ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজে ক্যান্টিন উদ্বোধন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২০৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসম্মত খাবার ও নাশতার সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের বাইরে যাতায়াত কমাতেই এ ক্যান্টিন চালু করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহিম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল মিল্লাতের সঞ্চালনায় এবং আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ৯ নম্বর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

ক্যান্টিন উদ্বোধনের সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুরুন নবী। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বাদশা, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগে টিফিন বা প্রয়োজনীয় খাবার কিনতে শিক্ষার্থীদের অনেকেই বিদ্যালয়ের বাইরে যেত। এতে পাঠদানে বিঘ্ন ঘটার পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। নতুন ক্যান্টিন চালু হওয়ায় এখন বিদ্যালয় প্রাঙ্গণেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় খাবার ও নাশতা কিনতে পারবে।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ক্লাস শুরুর সময় বিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হবে এবং ছুটির পর তা খুলে দেওয়া হবে। ফলে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের বাইরে যেতে পারবে না। এছাড়া শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য বিদ্যালয় প্রাঙ্গণেই পৃথক ব্যবস্থা রয়েছে।

ক্যান্টিন পরিচালনার জন্য নির্দিষ্ট শর্তে ডাকের মাধ্যমে ব্যবসায়ী নজরুল ইসলামকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি ১,০১,০০০ টাকা (১ লক্ষ ১ হাজার টাকা) অফেরতযোগ্য অর্থ প্রদান করেছেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ক্যান্টিন চালুর ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে না গিয়ে ভেতরেই প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারবে। এতে তাদের সময় সাশ্রয় হবে এবং বিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

পরিচালনা কমিটির সভাপতি জহিরুল আলম জহির বলেন, শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যান্টিনে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি করতে হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিম বাদশা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় ক্যান্টিন চালু করা হয়েছে। নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে ক্যান্টিন পরিচালিত হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

স্থানীয় অভিভাবকরাও ক্যান্টিন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বিদ্যালয়ের ভেতরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের বাইরে যাওয়ার প্রয়োজন কমবে এবং অভিভাবকদের উদ্বেগও অনেকটা দূর হবে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজে ক্যান্টিন উদ্বোধন

আপডেট সময় : ১০:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬