ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
আব্দুর রাজজাক :

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২০৭৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ২টায় শিবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুন্নবী বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও মেধার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক জয়দেব শর্মা আয়োজকদের এমন ইতিবাচক ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণি থেকে সেরা তিনজন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আব্দুর রাজজাক :

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬