ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ-উদ্বোধন হলো ময়মনসিংহে

মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ-উদ্বোধন করা হয়েছে।

গতকাল ২৫ আগস্ট-২০২৬ ইং তারিখ মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ-উদ্বোধন ঘোষণা করা হয়।ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উদ্বোধন উপলক্ষ্যে আলোচনায় তিনি বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই। মাদক, কুসঙ্গ থেকে দূরে রেখে খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলাধুলায় উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনকে যারা সফল করে তুলেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়। খেলাধুলার অগ্রগতির ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, এনামুল হক আকন্দ লিটন, একেএম মাহবুবুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন । এ ছাড়াও ফুটবল ম্যাচ উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ জেলা সদর বনাম গৌরীপুর উপজেলা দলের মধ্যে খেলা হয়। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ-উদ্বোধন হলো ময়মনসিংহে

আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬