ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন

গাইবান্ধায় পুলিশ সুপারের বাংলোর গার্ডের ওয়াশরুম থেকে পুলিশ সদস্য মরদেহ উদ্ধার

নিয়াম শেখ গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা পুলিশ সুপারের বাসভবনের গার্ডের ওয়াশরুম থেকে গলায় গামছা পেছানো অবস্থায় হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি  নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার মো জসিম উদ্দিন।

নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ায়। তিনি সদর এলাকার সরদার পাড়া মন্টু মিয়ার ছেলে।

জেলা পুলিশের সুত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোতে  আজ বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ পান অন্য সদস্যরা। পরে সন্দেহ হলে ব্যারাকের গার্ড কমান্ডার সোহেল মিয়া তাকে কয়েকবার ডাকেন। এতে সাড়া না মেলায় কয়েকজনকে সঙ্গে নিয়ে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে দরজা খুললে ভেতরে প্রবেশ করে হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। হাবিবুর গলায় গামছা প্যাঁচিয়ে ভবনের রডের সাথে ঝুলছিল। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মরদেহের সুরতহাল এর জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাইবান্ধায় পুলিশ সুপারের বাংলোর গার্ডের ওয়াশরুম থেকে পুলিশ সদস্য মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬