ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

খোরশেদ আলমকে সাভার পৌরসভার মেয়র হিসেবে দেখতে চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদ :
  • আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ২০৬৬ বার পড়া হয়েছে

সাভার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে খোরশেদ আলমকে দেখতে চেয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভার পৌর ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ ইসলাম রনির নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার অংশ প্রদক্ষিণ করেন। এ সময় তারা খোরশেদ আলমকে আগামীতে সাভার পৌরসভার মেয়র হিসেবে দেখতে চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন ।

শোভাযাত্রার নেতৃত্ব দেওয়া সাভার পৌর ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ ইসলাম রনি বলেন, সাভার পৌরবাসীর প্রত্যাশা ও ভালোবাসার জায়গা থেকেই আমরা খোরশেদ আলমকে আগামীতে মেয়র হিসেবে দেখতে চাই। তার প্রতি আমাদের সমর্থন ও আস্থা রয়েছে। সেই প্রত্যাশার কথা জানাতেই আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই, আগামী দিনে সাভার পৌরসভা একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে উঠুক। এ লক্ষ্যেই যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

শোভাযাত্রায় সাভার পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও খোরশেদ আলমের সমর্থকরা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

খোরশেদ আলমকে সাভার পৌরসভার মেয়র হিসেবে দেখতে চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬