ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শ্যামনগরের উপকূলীয় এলাকা গাবুরায় ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ও দুর্যোগপ্রবণ ইউনিয়ন গাবুরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর অর্থসহায়তায় ‘মহিউদ্দিন নূর রাশিদা সেন্টার’ নামে পরিচালিত হচ্ছে একটি ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র।

শ্যামনগর উপজেলা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে নদ-নদীবেষ্টিত গাবুরা ইউনিয়ন। কাঁচা রাস্তা, দুর্বল যোগাযোগব্যবস্থা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরের বিভিন্ন সময়ে এ এলাকার চিকিৎসাসেবা ব্যাহত হয়। দুর্গম এই এলাকায় অভিজ্ঞ চিকিৎসকের অভাব প্রকট।

বিশেষ করে নারী ও শিশুরা এখানে স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি থাকায় গর্ভবতী নারীদের বড় অংশ এখনও ধাত্রীনির্ভর। ব্রতীর গবেষণায় দেখা গেছে, প্রশিক্ষণের অভাব, অনিরাপদ প্রসব পদ্ধতি ও অপচিকিৎসার কারণে নারী ও শিশুদের জীবন ঝুঁকিতে পড়ে। এ বাস্তবতায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে সংস্থাটি কাজ করছে কার্যক্রমের আওতায় নিয়মিত এমবিবিএস চিকিৎসকের উপস্থিতিতে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, গাইনি ক্যাম্প, অনলাইন চিকিৎসা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থেরাপি ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। অসচ্ছল রোগীদের দেওয়া হচ্ছে বিনা মূল্যে ওষুধ। পাশাপাশি রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, হিমোগ্লোবিন পরীক্ষা, নেবুলাইজার ও অক্সিজেন সেবাও দেওয়া হচ্ছে। প্রতি মাসে ৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্রতীর শ্যামনগর অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, চিকিৎসাসেবা ছাড়াও স্থানীয় ধাত্রীদের আধুনিক ও নিরাপদ প্রসবসেবা বিষয়ে এবং স্বাস্থ্যসহায়কদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জটিল রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দিচ্ছেন তারা।
বর্তমানে এ কার্যক্রমের আওতায় ৪ শয্যার একটি স্থল ক্লিনিক এবং ভাসমান চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি ট্রলার রয়েছে। সেবাদানে নিয়োজিত আছেন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও তিনজন ফ্যাসিলিটেটর।

চিকিৎসার পাশাপাশি গাবুরায় দীর্ঘমেয়াদি শিশু সুরক্ষায় কাজ করছে ব্রতী। এর আওতায় ৪০০ শিশুর পুনর্বাসন, গৃহহীন পরিবারকে গৃহনির্মাণ ও সংস্কার সহায়তা, সুপেয় পানির ব্যবস্থা ও দুর্যোগকালীন ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়া মানবাধিকার সচেতনতা ও বিনামূল্যে একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে সংস্থাটি।

গাবুরা ইউপির বাসিন্দা শিক্ষক খায়রুল ইসলাম মিলন জানান, ব্রতী জল ও স্থলে ক্যাম্পের মাধ্যমে এখানকার মানুষকে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষা, অর্থসহায়তা, সুপেয় পানি সংরক্ষণে ড্রাম বিতরণ ও খাদ্য সহায়তা দিয়ে আসছে, যা দ্বীপবাসীর জন্য অত্যন্ত সহায়ক।

প্রাকৃতিক দুর্যোগ ও দারিদ্র্যের মধ্যে বসবাসকারী গাবুরাবাসীর জন্য ব্রতীর এই সমন্বিত উদ্যোগ নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শ্যামনগরের উপকূলীয় এলাকা গাবুরায় ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প

আপডেট সময় : ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬