ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালপুরে আগস্টজুড়ে মৃত্যুর মিছিল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৪৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫৯ বার পড়া হয়েছে

আগস্ট মাসজুড়ে জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের অভিযোগসহ নানা ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর তথ্য সংবাদমাধ্যমে এসেছে। বিশেষ করে মাসের শেষ সপ্তাহে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
মাসের শুরুতে সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশু এবং মাদারগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ১০ আগস্ট সড়ক দুর্ঘটনায় বিচারক এ কে এম সামিউল হক, ১১ আগস্ট দেওয়ানগঞ্জে এক সাইকেল আরোহী এবং ১৪ আগস্ট বকশীগঞ্জে অটোভ্যানের চাপায় এক কিশোরী নিহত হন। একই সময়ে দেওয়ানগঞ্জে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়।
১৫ আগস্ট ইসলামপুরে গণপিটুনিতে নুর মোহাম্মদ নিহত হন। বকশীগঞ্জে নদীতে ডুবে এক তরুণীর মৃত্যু এবং ২০ আগস্ট মাদারগঞ্জে নিখোঁজ অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ২১ আগস্ট মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হন।
২৩ আগস্ট থেকে মরদেহ উদ্ধারের ঘটনা আরও আলোচনায় আসে। জামালপুর শহরে গৃহবধূ ইশরাত জাহান মিমির মরদেহ উদ্ধার হয়; পরে ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তে আসে। ২৭ আগস্ট মাদারগঞ্জে ব্যবসায়ী সামিউল ইসলাম ও ২৮ আগস্ট একই উপজেলায় রূপসী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে জামালপুর শহরে কলেজছাত্রী ইসরাত জাহান রিমা এবং ২৯ আগস্ট নান্দিনায় শারমিন আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ আগস্ট মাদারগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়। আর ৩১ আগস্ট লাহিড়ীকান্দায় রাজিব পরিবহনের বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
এসব মৃত্যুর কারণ এক নয়—কোনোটি দুর্ঘটনা, কোনোটি পানিতে ডুবে, কোনোটি ঝুলন্ত মরদেহ এবং কয়েকটি ঘটনায় হত্যার সন্দেহ রয়েছে। তাই প্রতিটি ঘটনার পৃথক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন জরুরি।
জামালপুরবাসীর প্রত্যাশা—অস্বাভাবিক মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন, অপরাধ প্রমাণিত হলে জড়িতদের আইনের আওতায় আনা এবং সড়ক ও জননিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে আগস্টজুড়ে মৃত্যুর মিছিল

আপডেট সময় : ১২:৪৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬