ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে মোবাইল দোকানে চুরি: ১৭ ফোন উদ্ধার, গ্রেফতার ২

নিয়াম শেখ গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে মুকুল মিয়ার মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় চোরাই ১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১টা থেকে সকাল ৯টার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। ওই সময় দোকানের মালিক মুকুল মিয়া রাত আনুমানিক ১টার দিকে দোকানে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। পরদিন সকাল ৯টার দিকে দোকান খুলে তিনি দেখতে পান, দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে এসে দেখতে পান, দোকানের ওপরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ২৭টি স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা; ১১০টি বাটন ফোন, যার মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা এবং চার্জার, ইয়ারফোনসহ অন্যান্য মালামাল, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় এফআইআর নং-০৪, তারিখ ১ জুলাই ২০২৬, জিআর নং-২১৬/২০২৬ অনুযায়ী দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪৬১ ধারায় মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুন্দরগঞ্জে মোবাইল দোকানে চুরি: ১৭ ফোন উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬