ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেরপুরে হাসপাতালের টেকনিশিয়ানকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫৯ বার পড়া হয়েছে

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অভিযুক্ত আরাফাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের নারায়নপুর মহল্লার পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায় ছিনতাইকারী আরাফাত। এতে তিনি গুরুতর আহত হন।

পরে অভিযান চালিয়ে শনিবার রাতে পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে আরাফাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন অপরাধে জড়িত থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে আরাফাত। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেরপুরে হাসপাতালের টেকনিশিয়ানকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬