গাবুরায় খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বোট জব্দ জরিমানা
- আপডেট সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে শ্যামনগর উপজেলার সহকারী ভূমি ও কমিশনার মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে সন্ধ্যা অভিযান চালিয়ে বালু ভর্তি একটি বোট জব্দ করে।পরবর্তীতে বালু উত্তোলনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি মোকছেদ গাজীকে আটক করা হয়।
‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান ও আইনি তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























