শিরোনাম ::
জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
শরিফুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৭০ বার পড়া হয়েছে
জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালত। একই সঙ্গে আসামিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ দণ্ডাদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, তালাকপ্রাপ্ত ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসলাম হোসেন ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসলাম হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
ট্যাগস :






















