ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে ইসলামিক ফাউণ্ডেশন, বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ‘

ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ।
  • আপডেট সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫৭ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউণ্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ বিষয়ক কর্মশালা
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. তরিকুল ইসলাম (যুগ্মসচিব), প্রকল্প পরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন, ঢাকা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা নিশ্চিত ও পানি জমতে না দেওয়া জরুরি। জুমার খুতবা ও ধর্মীয় বক্তব্যের মাধ্যমে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি করণীয়গুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একইদিনে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর আয়োজনে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে ইসলামিক ফাউণ্ডেশন, বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ‘

ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬