ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেরপুরে শুরু তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ ওমর ফারুক, শেরপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫৬ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে শুরু হয়েছে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। দেশব্যাপী আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে শনিবার এ কর্মসূচি শুরু হয়।

ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি উপস্থিত থেকে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুর প্রান্তের কর্মকর্তাদের সঙ্গে সংযুক্ত হয়ে জেলায়ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হয়।

উদ্বোধনী কর্মসূচিতে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ অংশ নেন।

এ ছাড়া জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. এইচ. এম. নূরে আলম হীরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিএনসিসি সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করা, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়। মশার বংশবিস্তার রোধে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালিত হবে।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ, সভা এবং বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কার্যক্রম চালানো হবে। এ উদ্যোগের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে আরও সচেতন করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেরপুরে শুরু তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬