ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে টিকটকে পরিচয়, সন্তান রেখে হিন্দু যুবকের সঙ্গে বিয়ের অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

জামালপুর মাদারগঞ্জে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে ৮ বছরের সন্তান রেখে এক হিন্দু যুবকের সঙ্গে প্রবাসীর স্ত্রী বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম সুখনগরী এলাকার মজনু ফকিরের ছেলে রহমতের সঙ্গে একই ইউনিয়নের নামা তারতাপাড়া বাগদি বাড়ি এলাকার রবি বাগদীর মেয়ে সুমাইয়া আক্তার বন্যার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রায় তিন বছর পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বর্তমানে ওই সন্তানের বয়স ৮ বছর।

পরিবারের দাবি, বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন বন্যা। স্বামী রহমত সৌদি আরবে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড আরও বেড়ে যায়। একপর্যায়ে টিকটকের মাধ্যমে অজ্ঞাত এক হিন্দু যুবকের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ পরিবারের।

পরে ৮ বছরের সন্তানকে রেখে বন্যা ওই যুবকের সঙ্গে চলে যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরবর্তীতে তারা বিয়ে করেছেন বলেও জানা গেছে। বিয়ের পর ওই যুবকের সঙ্গে বিভিন্ন টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে দেখা যায় বলে দাবি স্বজনদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওর সূত্র ধরেই বিষয়টি জানতে পারেন সৌদি আরব প্রবাসী রহমত ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় রহমত ও তার পরিবারের পক্ষ থেকে বন্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা চলছে।

তবে বন্যার বক্তব্য ও কথিত বিয়ের বিষয়ে ওই যুবকের পরিচয় এবং বিয়ের বৈধতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাদারগঞ্জে টিকটকে পরিচয়, সন্তান রেখে হিন্দু যুবকের সঙ্গে বিয়ের অভিযোগ

আপডেট সময় : ১০:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬