ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীসহ জেলা-উপজেলায় মিলবে কিডনি ডায়ালাইসিস সেবা

জসিম তালুকদার (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সিদ্ধান্ত অনুযায়ী, প্রান্তিক পর্যায়ের কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ কমাতে দেশের প্রতিটি জেলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে ধাপে ধাপে বাঁশখালীসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষায়িত কিডনি ডায়ালাইসিস সেবা বিস্তৃত করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের সব জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার পুরোদমে চালুর পর, আগামী ৩ বছরের মধ্যে ধাপে ধাপে বাঁশখালীসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ডায়ালাইসিস সুবিধা চালু করার কার্যকর রোডম্যাপ তৈরি করা হচ্ছে।

ডায়ালাইসিস সেবা নিশ্চিতকরণ ও গ্রামীণ স্বাস্থ্যসেবার মান বাড়াতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীতকরণের একটি প্রকল্প প্রস্তাবনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। স্বাস্থ্যসেবা বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

তিনি আরো জানান, ডায়ালাইসিস কার্যক্রম দেশব্যাপী নির্বিঘ্ন করতে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে ৩ মাস মেয়াদি বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতে নার্স ও টেকনোলজিস্টদের জন্য ২,৫০০ নতুন পদ তৈরি করা হচ্ছে। এবং তৃণমূল বা উপজেলা পর্যায়ে চিকিৎসকদের ঘাটতি মেটাতে প্রবেশনারি (শিক্ষানবিস) বা এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের সরাসরি উপজেলাগুলোতে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম অঞ্চলের রোগীদের প্রধান ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সম্প্রতি সেবা চালু হওয়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এই নতুন সরকারি উদ্যোগের মাধ্যমে ভোগান্তি ও দূরত্ব দূর হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাঁশখালীসহ জেলা-উপজেলায় মিলবে কিডনি ডায়ালাইসিস সেবা

আপডেট সময় : ১০:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬