জামালপুরে মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৮ বার পড়া হয়েছে
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকা জামালপুর রোটারি ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত জনসচেতনতামূলক
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এম.পি মহোদয়। র্যালি শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ও সংক্ষিপ্ত পথ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে রোটারি ক্লাব অব জামালপুরের সভাপতি আরিফুল আলম আপন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি ও সরকারি জাহিদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই আলহাদী, সংগঠনের সাবেক সভাপতি ও সরকরি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সাবেক সভাপতি আব্দুল আহাদ স্বাধীন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী, প্রফেসর মনোয়ার হোসেন মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম এবং রোটারিয়ান অ্যাডভোকেট রিশাদ রিজওয়ান বাবু প্রমূখ।
অনুষ্ঠানে রোটারি ও রোটার্যাক্টের বিপুল সংখ্যক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।






















