ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বন্ধ ঘরে ঝুলন্ত স্বামী, পাশে স্ত্রী-সন্তানের নিথর দেহ

মোঃ আব্দুর রহিম (স্বপন দেওয়ান)
  • আপডেট সময় : ০৫:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৬৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সদর উপজেলায় বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) এবং তাদের দেড় বছরের মেয়ে আলিজা আক্তার।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান আকরাম। শনিবার অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ভেতরে তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখা যায়, আকরাম ঝুলন্ত অবস্থায় রয়েছেন। একই ঘরে পড়ে আছে তার স্ত্রী প্রিয়াঙ্কা ও ছোট্ট মেয়ে আলিজার নিথর দেহ। পরে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আকরাম তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বন্ধ ঘরে ঝুলন্ত স্বামী, পাশে স্ত্রী-সন্তানের নিথর দেহ

আপডেট সময় : ০৫:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬