ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের মোটরসাইকেল মহড়া ও অভিযান শুরু

মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৮:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সরাসরি তত্ত্বাবধানে ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

অদ্য ২০ সেপ্টেম্বর ইং তারিখ রবিবার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। একই সঙ্গে অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। নগরীতে চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যং অপরাধ সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের টহল ও অভিযান পরিচালনা করা হবে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ করে সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।মহড়াকালে পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন । অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের মোটরসাইকেল মহড়া ও অভিযান শুরু

আপডেট সময় : ০৮:২১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬